1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাটখিলে সর্বসাধারণের সাথে এমপি প্রার্থী গোলাম মাওলার মতবিনিময়

হাসিবুর রহমান আপন, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-০১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব গোলাম মাওলা আজ বুধবার সন্ধ্যায় চাটখিল পৌরসভাস্থ ১১ নং পোল সংলগ্ন তার নিজস্ব অফিসে উপজেলার সর্বসাধারনের সাথে মতবিনিময় করেছেন।

উক্ত মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব গোলাম মাওলা। এ সময় বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা যুবদলের সদস্য পলাশ, সাবেক ছাত্রনেতা শাহাদাৎ সজিব প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম মাওলা বলেন, বিগত ১৬/১৭ বছর পর ৫ই আগস্ট আমাদের কথা বলার সুযোগ তৈরি হয়েছে। গণতান্ত্রিক দেশে প্রতি ৪/৫ বছর পর পর নির্বাচন হয় এবং তারা সরকার গঠন করে। বর্তমান সরকার ফেব্রæয়ারিতে যে নির্বাচন করার ঘোষণা দিয়েছে সে নির্বাচনে বিএনপি মেজরিটি আসন পেয়ে সরকার গঠন করবে বলে আশাবাদি। আমি ব্যক্তিগতভাবে দীর্ঘ ৪৫/৪৭ বছর রাজনীতির সাথে জড়িত থাকার পর এবার সুন্দরভাবে নির্বাচন হতে যাচ্ছে এবং সে নির্বাচনে মানুষের কল্যানে কাজ করার জন্য বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে এ আসনে নির্বাচন করতে আগ্রহী।

তিনি আরো বলেন, আমার ব্যক্তি জীবনে কোন চাওয়া-পাওয়া নেই। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। অতীতে সুখে-দুখে মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকতে চাই। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK