1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

চাটখিলে ৩৯ তম ঘর দিল ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন

 চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

নোয়াখালীর চাটখিলে পরকোট ইউনিয়নের পূর্ব পরকোটের পাটোয়ারী বাড়ির মানসিক ভারসাম্যহীন হত দরিদ্র নুর মোহাম্মদের পরিবারকে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের পক্ষ থেকে গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উপদেষ্টা ও শিক্ষাবিদ গোলাম মর্তুজার উপস্থিতিতে পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিক ভাবে ঘরের চাবি তুলে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় এ পর্যন্ত ৩৯তম গৃহহীন প্রকল্প বাস্তবায়ন করেছে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন।

ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উপদেষ্টা ও শিক্ষাবিদ গোলাম মর্তুজা বলেন, ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন  চাটখিল এবং সোনাইমুড়ীতে ফাইভ জিরো প্রকল্প নিয়ে কাজ করছে। এই প্রকল্পের মাধ্যমে সমাজের প্রান্তিক হত দরিদ্র গৃহহীন মানুষদের জন্য নিরাপদ ও স্থায়ী আবাসনের ব্যবস্থা করা। যেখানে গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ, চিকিৎসাহীন মৃত্যু, ভিক্ষাবৃত্তি দূরীকরণ, দক্ষতার  মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, শূন্য নিরক্ষরতা এই পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করছে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন

বিশিষ্ট সমাজসেবক মাওলানা মোরশেদ আলম বলেন, সম্পূর্ন নিজস্ব  অর্থায়নে ফাইভ জিরো প্রকল্প গুলো বাস্তবায়নের লক্ষে চাটখিল, সোনাইমুড়ীতে ডা. মোস্তাফা হাজেরা ফাউন্ডেশন ব্যাপক কাজ করে যাচ্ছে তাদের এ মহতী উদ্যোগের কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ সময় পরকোট ইউনিয়নের বেশ কয়েকজন বিশিষ্ট সমাজসেবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং ডা. মোস্তাফা হাজেরা ফাউন্ডেশনের সেচ্ছাসেবারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK