1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

খেলাধুলার মাধ্যমে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে হবে

শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৪ বার পঠিত
বাগেরহাট মোংলায় (১৯ সেপ্টেম্বর) শুক্রবার বিকাল ৪ টায় মোংলার মিঠাখালী মাঠে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের মোংলা উপজেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত ১৭ বছর তরুণদের হাতে অস্ত্র তুলে দিয়ে মাদকাসক্ত করে তাদেরককে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। আমরা সেটা করতে চাই না, আমরা তরুণদেরকে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে তাদেরকে নৈতিক, শারীরিক ও মানসিক ভাবে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করে গড়ে তুলতে চাই। এজন্য আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের মাধ্যমে তরুণদের সন্ত্রাস ও মাদকমুক্ত গুরুত্বপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তুলে চাই।
ফাইনাল খেলায় মোংলার পৌর দল ও রামপালের পেড়িখালী দল অংশগ্রহণ করে। এতে মোংলা পৌর দল চ্যাম্পিয়ান হয়। পরে চ্যাম্পিয়ান ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে শামীম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম. এ সালাম. জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান টুটুল,
বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান, মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান মানিক, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাবেক যুগ্ম আহবায়ক শেখ রুস্তম আলী, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের মোংলা উপজেলা সভাপতি শাহআলম শেখ, মোংলা পৌর সভাপতি মো. সেলিম ও সাধারণ সম্পাদক মো. সোহেল হাওলাদার।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK