1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

মসজিদের ইমাম ও খতিবদের সমাজ গঠনে অগ্রনী ভূমিকা পালন করতে হবে- অরুণ কৃষ্ণ পাল 

ফরিদ মিয়া নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৫৩ বার পঠিত
ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল উপজেলার ১ হাজার মসজিদের ইমাম ও খতিবদের নান্দাইলে জুয়া, মাদক মুক্ত এবং উন্নত সমাজ গঠনে অগ্রনী ভূমিকা পালন করার আহবান জানান। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) উপজেলা পরিষদ হল রুমে নান্দাইলের সকল মসজিদের ইমাম ও খতিবদের এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আহবান জানান।
তিনি আরও বলেন, মসজিদের অবকাঠামো উন্নয়ন মসজিদের পানীয় জলের সমস্যা সমাধানের জন্য উপজেলা পরিষদ থেকে যথা সম্ভব সহযোগিতা প্রদান করা হবে। সাবেক ছাত্রদল নেতা ইমদাদুল হক এমদাদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ, জামায়াতে ইসলাম আমীর মাওলানা কাজী শামছুদ্দিন, হেফাজতে ইসলাম সাংগঠনিক সম্পাদক মাওলানা ওয়ালি উল্লাহ, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা আবদুল আহাদ, ধর্মীয় নেতা মাওলানা ইব্রাহিম কাশেমী, জমিয়াতে ইলামায়ে ইসলাম সাধারণ সম্পাদক মাওলানা হামিদুজ্জামান, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মোঃ সাইদুল ইসলাম, মডেল মসজিদের খতিব মাওলানা রাকিবুল হাসান, বারুইগ্রাম মাদ্রাসার মাওলানা জালাল উদ্দিন, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক আলম ফরাজী, ইনকিলাব সাংবাদিক মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK