
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে রংপুর ঐতিহাসিক পাবলিক লাইব্রেরী মাঠে রংপুর মহানগর শাখার আয়োজনে বিশাল গণ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইন বাস্তবায়ন, গণহত্যার দৃশ্যমান বিচার নিশ্চিত করে আগামী জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি প্রবর্তনের দাবীতে রংপুরে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী আন্দোলনের রংপুর মহানগর শাখার সভাপতি মাওলানা আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে গণ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সদর -৩ আসনের এমপি প্রার্থী ও ইসলামী আন্দোলনের রংপুর মহানগর সেক্রেটারী মোঃ আমিরুজ্জামান পিয়াল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার আমীর উপাধ্যক্ষ এটিএম আযম খান, কুড়িগ্রাম-৩ আসন’র (উলিপুর) সংসদ সদস্য প্রার্থী, দলের উপদেষ্টা অধ্যাপক ডা:আক্কাস আলী সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সভাপতি ও রংপুর -১ আসনের (গঙ্গাচড়া) এমপি প্রার্থী এটিএম গোলাম মোস্তফা বাবু।
এ সময় রংপুর জেলা ও মহাগরের নেতৃবৃন্দ ও বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।