1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ফার্মেসির আড়ালে মদ বিক্রি, সেনাবাহিনীর অভিযানে আটক ৩

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭ বার পঠিত

লক্ষ্মীপুর শহরের সদর থানা রোড এলাকায় একটি ফার্মেসির আড়ালে মদ বিক্রির অভিযোগে তিনজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় ওই দোকান থেকে ২৩ লিটার দেশীয় তৈরি কেরু মদ জব্দ করা হয়।

বৃহস্পতিবার রাতে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের সদস্যরা সদর থানার থানারোড এলাকার জয় ফার্মেসিতে অভিযান চালান। এরপর দোকানের পেছনে সংযুক্ত বাসায়ও অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন সেনাবাহিনীর ক্যাপ্টেন রাহাত খান।

আটক তিনজন হলেন—ওই ফার্মেসির মালিক ও পৌর শহরের বাঞ্চানগর এলাকার বাসিন্দা কিশোর কুমার সাহা, তাঁর ছেলে জয় সাহা এবং কর্মচারী শ্রী ধাম বাছার। শ্রী ধাম চাঁদপুর জেলার হাইমচরের মৃত অনিল চন্দ্র বাছারের ছেলে।

সেনাবাহিনী সূত্র, কিশোর কুমার দীর্ঘদিন ধরে ওষুধের দোকানের আড়ালে মদ বিক্রি করে আসছিলেন। তার দোকানে ঢুকে ভেতরে গোপন স্থানে মদ রাখা থাকত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

ক্যাপ্টেন রাহাত খান বলেন, “ফার্মেসির আড়ালে মদ বিক্রি হচ্ছিল। আমরা অভিযান চালিয়ে তাদের আটক করেছি। জব্দ করেছি ২৩ লিটার দেশীয় মদ।”

অভিযানের সময় সেনাবাহিনীর সদস্যরা ওই দোকান থেকে বেশ কিছু বোতলজাত কেরু মদও উদ্ধার করেন। পরবর্তীতে আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, জয় ফার্মেসিতে অনেক দিন ধরেই গোপনে মদ বিক্রি হচ্ছিল। তবে স্থানীয় কেউ মুখ খোলেননি সেনাবাহিনীর এই অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে পুলিশ বলেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK