1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বেনাপোল বন্দরে একটি পিস্তল উদ্ধার আটক ভারতীয় নাগরিক -২

মোঃ সাজিদ হুসাইন, যশোর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭৫ বার পঠিত

বেনাপোল বন্দরে ভারত থেকে আশা পণ্য বাহি ভারতীয় ট্রাক থেকে একটি ইয়ার পিস্তল ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। এসময় ট্রাকের চালক ও হেলপার দুই জনকে আটক করা হয়েছে। আটককৃকতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। রোববার দুপুর দেড় টার দিকে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে তাদের আটক ও আগ্নেয়াত্রটি উদ্ধার করে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা। আটককৃত ট্রাক চালক গুরজীত সালুজা ও হেলপার মধ্যপ্রদেশের বিতুল জেলার চন্দ্র শিকড় ওয়ার্ড এলাকার বাসিন্দা

পিতা জাস পাল সালুজা এবং হেলপার রাম দাস নাওয়াদি উভয়েই মধ্য প্রদেশের বিতুল জেলার চন্দ্র শিকড় ওয়ার্ড এলাকার বাসিন্দা। ৪৯ বিজিবির সহকারি পরিচালক সোহেল আল মোজাহিদ জানান, আমদানি বা রফতানিকৃত পণ্যবাহী ট্রাকের মাধ্যমে যাতে কোন ভাবে অস্ত্র বা মাদক বহন না হয় সন্দেহ ভাজন ট্রাক বাংলাদেশে ঢোকার সময় তল্লাশী করা হয়। রোববার কাঁচা মরিচ বাহী একটি ভারতীয় ট্রাক যার নাম্বার হলো CG04P U5288 তল্লাশী করে চালকের কেবিন থেকে একটি ইয়ার পিস্তল উদ্ধার করা হয়। এটি বাংলাদেশে বহন নিষিদ্ধ থাকায় তা জব্দ এবং জড়িত দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এদিকে ট্রাক চালক জানান, তারা আত্মরক্ষার জন্য ট্রাকে ইয়ার পিস্তলটি রেখেছিলেন। তবে অস্ত্রটির বৈধ কোন কাগজ পত্র দেখাতে পারেনি চালকেরা

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK