
বাংলাদেশ তাবলীগ জামাতের শীর্ষ ও প্রবীন মুরুব্বি, কাইরাইল মসজিদের আহলে শুরা হযরত মাওলানা মোশাররফ হোসেন ইহকালের সফর শেষ করে পরবর্তী সফর গমন করেন। আজ ৩০শে আগস্ট-২৫ সকাল ১১ টা ৩০ মিনিটে রাজধানীর শ্যমলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, মাওলানা মোশাররফ হোসেন কিডনী জনিত সমস্যায় অনেক দিন যাবৎ আক্রান্ত ছিলেন। অবস্থা গুরুতর হলে তাকে আইসিইউতে তাকে ভর্তি করনো হয়। দুইদিন আইসিইউতে থেকেও আর ফিরতে পারেননি তাবলীগ জামাতের প্রবীন মুরুব্বি মাওলানা মোশাররফ হোসেন।
মাওলানা মোশারফ হোসেন বর্নাঢ্য জীবনের অধিকারী ছিলেন। তাবলীগ জামাতের বাংলাদেশের প্রতিনিধি হিসাবে সারা দুনিয়া ভ্রমন করেছেন। তিনি বিশ্ব ইজতেমার ময়দানে জুম্মার নামাজের ইমামতি করতেন।
আজ মাগরিবের নামাজের পর তার জানাযা টঙ্গী ময়দানের পশ্চিম পাড়ে তাবলীগের মারকাজ মসজিদে অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তাবলীগে জামাতের বিশ্ব আমীর মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভী ও তাবলীগ জামাতের বাংলাদেশের প্রবীন মুরুব্বি সৈয়দ ওয়াসিফুল উসলাম। তারা শোক বার্তায় বলেন, আল্লাহ মাওলানা মোশারফ হোসেন কে জান্নাতে উচা মোকাম দান করুক এবং তার পরিবারসহ সারা দেশ ও দুনিয়ায় সকল সাথীদেরকে সবর করার তৌফিক দান করুক।