1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাটখিলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল প্রশাসন

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১১৩ বার পঠিত

নোয়াখালীর চাটখিল উপজেলার এসএসসি/দাখিল/সমমান পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী এবং মহিলা বিষয়ক অফিসার কামরুন নাহার এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তাসলিমুন নেসা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজ এর অধ্যক্ষ মোঃ শওকত ইকবাল ফারুকী, চাটখিল উপজেলার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, চাটখিল কামিল মাদ্রাসার গভনিং বডির  সভাপতি মোহাম্মদ সেলিম, পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, চাটখিল উপজেলা জায়ামাতের আমির মাওলানা মহিউদ্দিন হাসান, চাটখিল প্রেসক্লাব এর সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফ, মল্লিকা দিঘীরপাড় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মান্নান, চাটখিল পিজি সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক কামাল হোসেন, সাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম, ব্যাংক এশিয়ার ম্যানেজার মিজানুর রহমান ও ছাত্র প্রতিনিধি রফিকুল ইসলাম রনি।

বক্তরা শিক্ষার্থীদের ভবিষ্যতের সফলতা কামনা করে নানা বিষয়ে আলোচনা তুলে ধরেন। এছাড়াও চাটখিল উপজেলায় শিক্ষার গুনগত মান কিভাবে বাড়ানো যাবে সে বিষয়ে নানা রকমের পরামর্শ প্রদান করেন। শিক্ষার্থীদের মাঝে অনুভূতি শেয়ার করেন  লায়লা সুলতানা ও সাদমান সামিত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK