1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পূর্বধলায় এক রাতে বৃদ্ধ ও যুবক- দুজনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

সোহেল খান দুর্জয় নেত্রকোনা :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৪৫ বার পঠিত
নেত্রকোনায় এক রাতে ৭৩ বছর বয়সি এক বৃদ্ধ ও ১৮ বছর বয়সি এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পূর্বধলা থানা পুলিশ। বুধবার (২০ আগস্ট) এসব তথ্য নিশ্চিত করেন পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূরুল আলম।
মৃত ব্যক্তিরা হলেন, পূর্বধলার আগিয়া ইউনিয়নের মৃত রাম চরণ বিশ্বাসের ছেলে জয়চরণ বিশ্বাস এবং নারান্দিয়া ইউনিয়নের জাওয়ানি গ্রামের আবুল হোসেন তালুকদারের ছেলে বোরহান উদ্দিন ওরফে বিল্লাল।
পূর্বধলা থানার ওসি জানান, মঙ্গলবার দিনগত রাতে প্রথম ঘটনা ঘটে আগিয়া ইউনিয়নের হাটধলা গ্রামে। বাড়ির ট্রাংক ও খাটের ড্রয়ার থেকে ৬৫ হাজার টাকা হারানোর কষ্ট সহ্য করতে না পেরে জয়চরণ বিশ্বাস তার স্ত্রীকে গালিগালাজ করে ঘর থেকে বের করে দেন। রাত সাড়ে ১১টার দিকে স্ত্রীর সঙ্গে ঝগড়া পর জয়চরণ বিশ্বাসও বাড়ি থেকে বের হয়ে যান। আজ (বুধবার) ভোরে প্রতিবেশী আরতী রানী দাস বারান্দার সামনে জয়চরণ বিশ্বাসকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ওসি মোহাম্মদ নূরুল আলম আরো জানান, একই রাতে নারান্দিয়া ইউনিয়নের জাওয়ানি গ্রামে আরেকটি ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। ভোরের দিকে জনৈক আনিসুজ্জামান সোহেলের পুকুরপাড়ের পশ্চিম পাশে স্থানীয় পাহারাদার আব্দুল মজিদ,বোরহান উদ্দিনের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আবুল কালামের মাধ্যমে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে।
বৃদ্ধ ও যুবক- এই দুজনের মৃতদেহ সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পর দুজনের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK