1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

চাটখিলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাটখিলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি চালানো হবে।

সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পোনা মাছ অবমুক্ত করা হয়। এ উপলক্ষ্যে চাটখিল উপজেলা সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য অফিসার মাহফুজুল হাসনাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। সভায় বক্তব্য রাখেন, চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা প্রানী সম্পদ অফিসার শাহাদাত হোসেন, সাবেক পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনিসুল হক, সাবেক চাটখিল উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মহিন উদ্দিন তরফ্দার, বৈষম্য বিরোধী ছাত্র সমাজের অন্যতম সদস্য রফিকুল ইসলাম রনি, মৎস্য চাষী মনিরুজ্জামান সোহাগসহ আরো অনেকই।

অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন অফিসার আক্তার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার আলী হোসেন, উপজেলা আইসিটি অফিসার মিজানুর রহমান সবুজসহ অত্র দপ্তরের কর্মচারী ও অন্যান্য সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

সভা শেষে মাছ উৎপাদনে তরুণ উদ্যোক্তা হিসেবে মহিন উদ্দিন তরফদার ও বিশেষ অবদানের জন্য রোহান মৎস্য খামারের প্রতিষ্ঠাতা মো: জসিম উদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK