1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে বিআরটিএ’র চেক প্রদান 

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

লক্ষ্মীপুর জেলায়  গতকাল মঙ্গলবার বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের মধ্যে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরিকৃত ৫০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএ’র লক্ষ্মীপুর সার্কেল আয়োজিত এক অনুষ্ঠানে বিআরটিএ’র ট্রাস্টি বোর্ড কর্তৃক এসব চেক বিতরণ করা হয়।

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার- এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাহ্উল আলম ভূঁইয়া, বিআরটিএর সহকারী পরিচালক মো. কামরুজ্জামান, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক প্রণব চন্দ্র নাগ, সহকারী পরিদর্শক (মোটরযান) পবন চাকমা ও  ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

‎সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে পৃথক সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৯ জন এবং আহত ৫ জনের পরিবারের মনোনীত সদস্যদের মধ্যে এই চেক বিতরণ করা হয়। এর মধ্যে নিহতদের প্রত্যেকের পরিবার পাঁচলাখ টাকা করে এবং আহতদের অনুকূলে জনপ্রতি একলাখ টাকার চেক প্রদান করা হয়। এদিন মোট ৫০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

বিআরটিএ সূত্রে জানা যায়, দুর্ঘটনা কবলিত হওয়ার ৩০ দিনের মধ্যে উপযুক্ত প্রমানাদিসহ নির্ধারিত ফরমে নিহত কিংবা গুরুতর আহতদের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে, ট্রাস্টিবোর্ডে আবেদনটি যাছাই-বাছাই পূর্বক অর্থ সহযোগীতা মঞ্জুর করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK