1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মুফতি ফয়জুল করিমের আগমন উপলক্ষে নেত্রকোনায় ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন

সোহেল খান দুর্জয় নেত্রকোনা :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৯৯ বার পঠিত
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়েখে চরমোনাই) এর নেত্রকোনা গনসমাবেশে যোগ দেওয়ার কর্মসূচির অংশ হিসেবে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দলটির নেত্রকোনা জেলা শাখা।
বুধবার (১৩ আগস্ট ২০২৫) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করা হয় এবং আসন্ন গনসমাবেশ সফল করার জন্য বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। আয়োজকরা জানান, দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৪শে আগস্ট, ২০২৫ (বৃহস্পতিবার) নেত্রকোনায় একটি গণসমাবেশ আয়োজন করা হয়েছে। একই সাথে শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের আগমনকে সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
​সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সভাপতি মুফতি নুরুল ইসলাম হাসেমী।
​এতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সভার কার্যক্রম পরিচালনা করেন জেলা শাখার সেক্রেটারি মাওলানা ওয়ালিউল্লাহ।
​নেতৃবৃন্দ তাদের বক্তব্যে দেশের সমসাময়িক বিভিন্ন  দলের অবস্থান তুলে ধরেন এবং তাদের দেশব্যাপী কর্মসূচি সফল করার জন্য সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষের প্রতি আহ্বান জানান। তারা আরও বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী সহ বেশ ইসলামি দলের সাথে ইসলামী ঐক্য নিয়ে আলোচনা চলছে যা প্রায় সফলতার দ্বারপ্রান্তে, আগামী কালকের গণসমাবেশে ১৫ হাজারের বেশি মানুষের উপস্থিতির আশা করছেন তারা।
​সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন  মুফতি উমর ফারুখ ওফা, সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখা,  মুফতি হাবিবুর রহমান সহ-সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখা, মুফতি মামুনুর রশীদ রাব্বানী, সাইফুর রহমানের নির্ঝর,সাধারণ  সম্পাদক ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখা, ​এছাড়াও ইসলামী আন্দোলন, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। আয়োজকরা তাদের সমাবেশ ও সকল কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য প্রশাসন এবং জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK