1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আলফাজের বিরুদ্ধে৪ কোটি টাকার মাছ চুরির অভিযোগ

অহিদুজ্জামান রিপন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৮৮ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আলফাজের বিরুদ্ধে একটি বিল থেকে প্রায় ৪ কোটি টাকার মাছ চুরি ও হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১২ আগষ্ট) বেলা ১১ টার সময় মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর হল রুমে সংবাদ সম্মেলনে চৌধুরী ইসমাইল সাজ্জাদ জোহাদ ওয়াকাফ এস্টেটের প্রতিনিধি সাইদুল ইসলাম রানা এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে সাইদুল ইসলাম রানা জানান, ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি আলফাজ প্রায় ৪ কোটি টাকার মাছ চুরি করেন এবং এস্টেটের দুজনকে পঙ্গু করে দেন। এই ঘটনায় তার পরদিন ১৩ ফেব্রুয়ারি শিবগঞ্জ থানায় দুটি মামলা দায়ের করা হয়। এর পরেও আলফাজ আদালতের নির্দেশ অমান্য করে মাছ ধরা অব্যাহত রেখেছেন এবং এস্টেটের দায়িত্বশীলদের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছেন।

তিনি আরও অভিযোগ করেন, গত ২১ মার্চ গভীর রাতে সেনাবাহিনীর উপস্থিতিতে বিল থেকে মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছিল। কিন্তু আলফাজ ও তার সহযোগীরা সরঞ্জাম থানায় নেওয়ার পথে হামলা করে সেগুলো ছিনিয়ে নেয়। হামলায় আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। চার মাস পার হলেও এই হামলার ঘটনায় এখনো কোনো মামলা রেকর্ড হয়নি বলে তিনি দাবি করেন।

 

সংবাদ সম্মেলনে আলফাজের বিরুদ্ধে দুর্নীতি, চেক জালিয়াতি ও অন্যান্য একাধিক মামলার অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত আলফাজ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমি কুমিরাদহ বিলটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছি। কাইয়ুম রেজা চৌধুরীর ভাতিজা, মেয়ে এরাই নানান সময় চাঁদা চেয়ে না পেয়ে আমাদের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK