1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

যৌথবাহিনী’র অভিযানে পিস্তল ও ইয়াবাসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৩১ বার পঠিত

লক্ষ্মীপুর জেলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ২টি পিস্তল, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ তিনজন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

শুক্রবার (৮ আগস্ট) রাত সাড়ে ১১টায় লক্ষ্মীপুর শহরের পৌরসভার ১৫ নং ওয়ার্ডে অবসরপ্রাপ্ত কর্নেল মজিদের বাড়িতে এই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন- আহম্মদ আল মারুফ রবিন (৩৪), আহম্মদ আল আরেফিন রিমন (২৯), এহসান আহম্মেদ (২৪)।

অভিযানে তাদের কাছ থেকে ২টি এলজি পিস্তল, ৩টি রামদা, ৫টি চাকু, ১টি পিস্তলের ম্যাগাজিন, ২টি গুলি, ৮৩ পিস ইয়াবা, ১ সেট সেনাবাহিনীর ইউনিফর্ম, নগদ ৩৬ হাজার টাকা, মাদকের হিসাব-নিকাশের ৪টি খাতা, ইয়াবা প্যাকেটের ফুয়েল পেপার এক বান্ডিল উদ্ধার করা হয়েছে।

লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আটক তিনজনকে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK