1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ভবনের পাশের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৯৪ বার পঠিত

 লক্ষ্মীপুর সদর উপজেলায় নির্মাণাধীন ভবনের পাশের একটি পুকুর থেকে রাহাত হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের কাঞ্চনি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাহাত রায়পুর উপজেলার খাসেরহাট এলাকার মো. ইব্রাহিমের ছেলে। তবে ছোটবেলা থেকেই নানাবাড়ি চর রুহিতার মজিব কন্ট্রাক্টর বাড়িতে থেকে বড় হয়েছেন তিনি। তার মা মারা যান শৈশবে।

 নানাবাড়িতে থেকেই বড় হয়েছেন নানা সৈয়দ উজ্জামান ও নানি আলেয়া বেগমের কাছে।

পরিবার জানায়, রাহাত পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন। প্রতিদিনের মতো শুক্রবার সকালেও কাজের উদ্দেশ্যে বের হয়। কিন্তু দুপুর ১২টা ৪৫ মিনিটে বাজারের দোকানদার সাদ্দাম হোসেন ফোন করে জানায়, রাহাত মারা গেছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা কাঞ্চনি বাজার এলাকার মনু মিয়া আমিন বাড়ির পাশে নির্মাণাধীন ভবনের পুকুরে ছুটে যান। সেখানে তারা রাহাতের মরদেহ ভাসতে দেখেন।

নিহতের মামি রিক্তা আক্তার রিপা বলেন, রাহাত সকালে কাজে বের হয়। হঠাৎ দুপুরে জানলাম সে মারা গেছে। গিয়ে দেখি পুকুরে তার মরদেহ। আমরা বুঝতে পারছি না কীভাবে কী হলো। এ মৃত্যু মেনে নেয়া যায় না। আমরা নিরপেক্ষ তদন্ত চাই।

 

লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

 

স্থানীয়দের কেউ কেউ বলছেন, রাহাতের মৃত্যু নিয়ে এলাকায় নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পুকুরে নেমে হঠাৎ ডুবে যাওয়া, না-কি এর পেছনে অন্য কিছু সেসব খতিয়ে দেখছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK