1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শেখ হাসিনা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘শেখ হাসিনা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। সে শুধু স্বৈরশাসক না, ফ্যাসিবাদ না, মাদকেরও নেত্রী ছিলো। সমাজ ধ্বংসে নেত্রী ছিলো। এখনো দেশে এবং দেশের বাহিরে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে।’

শনিবার (৯আগষ্ট) দুপুরে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চর মোহনা ইউনিয়নের ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন পরিদর্শনে এসে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কার্যক্রম উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। এ্যানি চৌধুরী আরও বলেন, ‘জিয়াউর রহমান এ বাংলাদেশটাকে এমনভাবে সৃষ্টি করেছেন সার্ক গঠনের মধ্য দিয়ে। তিনি বলেছেন বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। সার্ক গঠন করে বাংলাদেশের নেতৃত্ব, বাংলাদেশের অবস্থান দৃশ্যমান জাতির সামনে, বিশ্বের সামনে তিনি তুলে ধরেছেন। আজকে বাংলাদেশের যে মানুষ এটা আমাদের বড় অবলম্বন। বড় সম্ভল। এ মানুষকে কাজে লাগিয়ে ভবিষ্যতে তারেক রহমান কিভাবে বিদেশে আমাদের ভাবমূর্তিকে উজ্জ্বল করবেন, সেজন্য তিনি নির্বাচনের আগে পরিকল্পনা করতাছেন।’

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট হারুনুর রশিদ।

এছাড়া রায়পুর উপজেলা বিএনপির আহবায়ক জেডএম নাজমুল ইসলাম মিঠু’র সভাপতিত্বে ও সদস্য সচিব সফিকুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন- জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, রায়পুর পৌরসভার সাবেক মেয়র এবিএম জিলানী, পৌর বিএনপির সদস্য সচিব জিএম আলমাস, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা ছাত্রদলের সভাপাতি হাসান মাহমুদ ইব্রাহিম, রায়পুর উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক আকবর হোসেনসহ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK