1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিজয় মিছিল

সোহেল খান দুর্জয় নেত্রকোনা :
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৯৫ বার পঠিত
নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের এক বছর পূর্ণ হলো(৫ আগস্ট)। এ দিনটি স্মরণে নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
প্রথমে নেত্রকোনা সদর উপজেলার নন্দীপুর চরপাড়া গ্রামে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রমজান আলীর কবরে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক বনানী বিশ্বাস। পরে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।
কবর জেয়ারত শেষে নেত্রকোনায় জয় বাজার এলাকায় স্থাপিত শহীদ স্মৃতি স্তম্ভ থেকে বিজয় র‍্যারি বের হয় এবং নেত্রকোনা পৌরশহরে মোক্তারপাড়াস্থ পাবলিক হলের সামনে এসে শেষ হয়। পরে জুলাই শহীদদের স্মরণে ও জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই নেত্রকোনা শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জেলা প্রশাসনের নেতৃত্বে বিজয় মিছিল বের করা হয়। এতে শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা পাবলিক হলে এসে শেষ হয়।
এসময় পাবলিক হলে উপস্থিত থেকে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
এসময় জানা যায়, গত বছরের এই দিনে দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার সক্রিয় অংশগ্রহণে গণআন্দোলনের মুখে পতন হয় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের। এরপর শুরু হয় নতুন বাংলাদেশ গড়ার অধ্যায়। এ স্বপ্নে অঙ্গীকারবদ্ধ করে তোলে পুরো জাতিকে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK