1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লালমোহনে বিএনপির সম্মেলন উপলক্ষে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শুভেচ্ছা র‍্যালী

এম রিয়াজ উদ্দিন, লালমোহন (ভোলা) প্রতিনিধি: 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৮৫ বার পঠিত
ভোলার লালমোহনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি’র লালমোহন উপজেলা ও পৌর শাখার ত্রি- বার্ষিক সম্মেলনের সফলতা কামনায় ও সাবেক মন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম এর শুভাগমন উপলক্ষে  শুভেচ্ছা ‌র‍্যালী করেছেন লালমোহন উপজেলা জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
বৃহস্পতিবার (২৪ জুলাই)  বিকালে  স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের সমন্বয়ে গঠিত জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উদ্যোগে এ র‍্যালী অনুষ্ঠিত হয়।
উপজেলা রোডস্থ সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদের বাসভবনের সামনে থেকে র‍্যালীটি বের হয়ে লালমোহন বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে চৌরাস্তার মোড়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন লালমোহন করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজের প্রভাষক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক  মো. রেজাউর রহমান শাহিন, লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ও জামিয়াতুল মোদার্রেছীন এর উপজেলা সভাপতি  মোহাম্মদ মোশাররফ হোসাইন,  মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন  কলেজ শিক্ষক সমিতির সভাপতি সহকারী অধ্যাপক আদিল উদ্দিন, সাধারণ সম্পাদক সহ:অধ্যাপক জাহিদুল ইসলাম নোমান পাটওয়ারী, করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফিরোজ,  মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মোসলে উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি নাজিমুদ্দিন মনু, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম লিটন, উপজেলা জামিয়াতুল মোদার্রেছীন’র  সিনিয়র সহ-সভাপতি মাও: হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, তরুণ প্রভাষক ফোরামের সভাপতি, হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক এম রিয়াজ উদ্দিন হাওলাদার, সহ সভাপতি মো.সাদিদ হাওলাদারসহ উপজেলার বিভিন্ন স্কুল কলেজ এবং মাদরাসার প্রধান, সহকারী প্রধান, শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
পথসভার সঞ্চালনা করেন ডা: আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. সালাউদ্দিন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK