1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

পীরগাছায় ছাত্র আন্দোলনে নিহত মামুন ও মনজুর স্মরণে ক্রিকেট টুর্ণামেন্ট

একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৪৫৪ বার পঠিত

রংপুরের পীরগাছায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদ মামুন ও মনজুর স্মরণে টি টুয়েলভ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে এ খেলা।
উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম রাঙার সভাপতিত্বে ও যুবদল আহবায়ক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন।
উপজেলা প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সুজা মিঞা, সমাজসেবা কর্মকর্তা এনামুল হক, থানা ওসি (তদন্ত) তাজুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ফারদিন এহসান মাহিম ও সোহেল রানা প্রমুখ।
খেলায় লিবার্টি ২৪ ও ভিক্টোরিয়া ভাইপার্স নামে দুটি দল অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন দল লিবার্টি ২৪-কে প্রাইজ মানি ও ট্রফি এবং রানার্স আপ দল ভিক্টোরিয়া ভাইপার্সকে প্রাইজ মানিসহ টুফি তুলে দেন অতিথিরা। উল্লেখ্য, ৫আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হন পীরগাছার মামুন ও মনজু মিয়া। তাদের স্মরণে এ খেলা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK