1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

কুষ্টিয়া দৌলতপুরে সন্ত্রাসীদের হামলায় চাচা ভাতিজা গুরুতর জখম

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৮১ বার পঠিত

জমিজমা সংক্রান্তের জের ধরে কুষ্টিয়া দৌলতপুরের খলিশকুন্ডি পূর্ব মন্ডলপাড়ার নাজিম মন্ডলের নেতৃত্তে হত্যার উদ্দেশ্যে শরিফুল ইসলাম মন্ডল ও শেহেরুল ইসলামকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে উক্ত এলাকার শিপন, মাহাবুল, সুমি ও কুমকুম গংরা। এ বিষয়ে কুষ্টিয়া সদর মডেল থানায় এজাহার দায়ের করেন আহত শেহেরুল ইসলামের স্ত্রী ছাবিনা ইয়াসমিন।
বাদীর এজাহার সূত্রে জানা যায়, গত ১৯শে জুলাই আনুমানিক বিকাল তিন ঘটিকার সময় জমিজমা ও মাদক ব্যবসার প্রতিবাদ সংক্রান্তের জের ধরে দৌলতপুরের খলিশকুন্ডি পূর্ব মন্ডলপাড়ার নাজিম মন্ডলের নেতৃত্তে হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে আব্দুল মন্ডলের ছেলে নাজিম মন্ডল (৫০), মৃত সিরাজ মন্ডলেন ছেলে শিপন (৩০) ও মাহাবুল (৪৫), শিপনের স্ত্রী সুমি খাতুন (২৭) ও অজ্ঞাত মাহাবুলের স্ত্রী কুমকুম সহ আরো ১০/১২ জন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে একই এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম মন্ডলের বাড়ীর সামনেই তাদের উপর এলোপাথারি ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশে কুপিয়ে জখম করতে থাকা অবস্থায় তাদের শোর চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে আসামীদ্বয় খুন জখমের হুমকি দিয়ে পালিয়ে যায়। তাদের আঘাতে শরিফুল ইসলাম মন্ডল ও শেহেরুল ইসলাম গুরুতর রক্তাক্ত জখম হয়। তাৎক্ষনিক স্থানীয় জনগন তাদেরকে উদ্ধার করে এ্যম্বুলেন্স যোগে কুষ্টিয়া সদর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত তারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছে। কুষ্টিয়া সদর হাসপাতালের আরএমও হাসাম ইমামের সাথে কথা হলে তিনি বলেন, তারা এখনও শঙ্কামুক্ত নয় তবে তাদেরকে সিটি স্ক্যান করতে বলা হয়েছে। এ বিষয়ে শেহেরুল ইসলামের স্ত্রী ছাবিনা ইয়াসমিন বাদী হয়ে কুষ্টিয়া দৌলতপুর থানায় নাজিম মন্ডল, শিপন, মাহাবুল ও সুমি ও অজ্ঞাত মাহাবুলের স্ত্রী কুমকুম সহ আরো ১০/১২ বিরুদ্ধে এজাহার দায়ের করেন। বর্তমানে উক্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে যে কোন সময় আরো ধরনের সহিংসতার আশংখ্যা করছে করছে এলাকাবাসী। তবে দৌলতপুর থানা পুলিশ উক্ত এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK