1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

নেত্রকোনার বারহাট্টায় কংস নদের ভাঙন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বিএনপি নেতার 

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১২১ বার পঠিত
নেত্রকোনার বারহাট্টায় কংস নদের ভাঙন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন এক বিএনপি নেতা। এলাকাবাসী বালুভর্তি বাল্কহেডটি আটক করে প্রশাসনে খবর দেয়। পরে বাল্কহেড জব্দ করে এর চালককে জব্দ করে এক লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। তবে অভিযান টের পেয়ে গা ঢাকা দিয়েছেন ওই বিএনপি নেতা। জরিমানার করায় ক্ষোভ প্রকাশ করে বাল্কহেডের চালক রইছ উদ্দিন বলেন, সাহতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজু ভাইয়ের কথায় আমি বালু উত্তোলন করতে এসেছি। এখন বিপদের সময় আমাকে একা রেখে মাজু ভাই চলে গেছেন।
রোববার (২০ জুলাই) উপজেলার সাহতা এলাকায় কংস নদে ওই বালুভর্তি বাল্কহেড জব্দ করা হয়।অভিযুক্ত ওই নেতার নাম মাজু মিয়া। তিনি উপজেলার সাহতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাতের আঁধারে কংস নদ থেকে অবৈধভাবেই বালু উত্তোলন করছিলেন বিএনপি নেতা মাজু। কাছেই একটি নির্মাণাধীন পাইলট প্রকল্পে অবৈধভাবে উত্তোলন করা এসব বালু সরবরাহ করছিলেন তিনি। বালু উত্তোলনের পাশেই কংস নদে ভাঙন সৃষ্টি হয়ে পাকা সড়ক ধসে যাচ্ছে নদে। ভাঙন উপেক্ষা করেই তিনি নদ থেকে রাতের আঁধারে বালু উত্তোলন করে প্রকল্পে নিয়ে যাচ্ছিলেন। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে রবিবার সকালে বালুভর্তি বাল্কহেড আটক করে প্রশাসনে খবর দেয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ গিয়ে বাল্কহেডের চালক রইছ উদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করেন। তবে অভিযান টের পেয়ে বিএনপি নেতা মাজু গা ঢাকা দেন। খবর দেওয়া হলেও তিনি ঘটনাস্থলে আসেননি।
এ বিষয়ে জানতে সাহতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজুর মোবাইলফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ বলেন, কংস নদ থেকে অবৈধভাবেই বালু উত্তোলনের দায়ে চালক রইছ উদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এমন কাজ করবে না বলে তার থেকে মুচলেকা নেওয়া হয়েছে। এলাকাবাসী জানিয়েছে- মাজু নামে স্থানীয় এক ব্যক্তি ওই বাল্কহেড দিয়ে বালু উত্তোলন করাচ্ছিলেন। কিন্তু খবর দেওয়া হলেও তিনি ঘটনাস্থলে আসেননি। যেহেতু রইছ উদ্দিনকে বালু উত্তোলনের সময় পাওয়া গেছে এবং তিনি দায় স্বীকারও করেছেন, তাই তাকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে বালু উত্তোলন করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK