1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বারহাট্টায় কৃষকের বিরুদ্ধে সরকারি রাস্তায় জোরপূর্বক হালচাষ করার অভিযোগ 

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১০৬ বার পঠিত
নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের লাউফা গ্রামের কৃষক আইনাল হকের বিরুদ্ধে সরকারি রাস্তা দখল করে হালচাষ করার অভিযোগ উঠেছে।
এই ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন একই গ্রামের বাসিন্দা ভুক্তভোগী কৃষক মাহাবুব আলম। অভিযোগ সূত্রে জানা যায়,লাউফা গ্রামে যাওয়ার রাস্তার পার্শ্ব থেকে মাহাবুব আলম ও সানোয়ার মিয়ার বাড়ি পর্যন্ত একটি হালট রাস্তায় জোর পূর্বক হালচাষ করেছেন একই গ্রামের বাসিন্দা কৃষক আইনাল হক।
স্থানীয়রা জানায়, আসমা গ্রাম থেকে লাউফা এলাকায় একটি গুরুত্বপূর্ণ সরকারি রাস্তা চলে গেছে, যেটি দিয়ে প্রতিদিন শতশত মানুষ চলাচল করে। সম্প্রতি ওই সড়কের উপর অবৈধভাবে হালচাষ শুরু করেন একই গ্রামের আইনাল হক,যা নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার জায়গা দখল করে হালচাষ শুরু করা হয়েছে। এই অবস্থায় পথচারীরা চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা বলছেন, লাউফা এলাকার এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। এই রাস্তায় অবৈধভাবে হালচাষ করায় মানুষের চলাচল ব্যাহত হচ্ছে।
স্থানীয় এক প্রবীণ ব্যক্তি বলেন, এই রাস্তাটি সরকার নির্ধারিত রাস্তা। এখানে অবৈধভাবে হালচাষ করার কোনো আইনগত সুযোগ নেই। যদি এখনই প্রশাসন ব্যবস্থা না নেয়, তাহলে আরও অনেকে সাহস পেয়ে সকল রাস্তাগুলো দখল করে ফেলবে।
এদিকে এলাকাবাসী উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন, অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে জনসাধারণের চলাচল আরও বিপদাপন্ন হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK