1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাটখিলে স্মরণকালে জামায়াতের মহাসমাবেশ

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২৬৬ বার পঠিত

এক সময়ে হারিয়ে যাওয়া জামায়াত ইসলাম আজ রুপান্তরিত হয়েছে বিশাল বিস্তৃত আকারে। বর্তমানে জামায়েত ইসলামের জনপ্রিয়তা বাড়ার কারণে চাটখিল উপজেলায় স্মরণকালে আজ বৃহস্পতিবার (১৭ই জুলাই) বিকেলে শ্রেষ্ঠ মহাসমাবেশ করেছে দলটি। এর পেছনে রয়েছে বাংলাদেশ জামায়েত ইসলামীর প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা।

জানা যায়, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সহিংসতামুক্ত করার লক্ষ্যে জামায়াতে ইসলামী ঘোষিত ৭ দফা দাবির সমর্থনে এবং আগামী ১৯ জুলাইয়ের ঢাকার সমাবেশ সফল করার আহ্বানে চাটখিলে এই মহাসমাবেশ সৃষ্টি হয়।

এ সময় চাটখিল উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিলটি বের হয়। মিছিলে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, কর্মী-সমর্থকরা অংশগ্রহণ করেন এবং নির্বাচনকে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন।

মিছিলে বক্তারা বলেন, “আমরা ১৭ বছর থেকে সুস্থ ভাবে নির্বাচন করতে পারিনি। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করতে হবে, না হলে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হবে।” তারা শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। সেই সাথে গোপালগঞ্জে জুলাইয়ের নেতৃবৃন্দের উপর হামলার তীব্র নিন্দা জানান।

সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ি আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্যা, উপজেলা জামায়েতের আমির মাওলানা মহি উদ্দিন হাসান, উপজেলা জামায়েতের সাধারণ সম্পাদক নুর হোসেন রিয়াজ, উপজেলা নায়েবে আমির মাওলানা মোহাম্মদ ওমর ফারুক, পৌরসভার আমির মাওলানা আক্তার হোসেন, পৌরসভার নায়েবে আমির মাওলানা রাকিব উদ্দিন, সাধারন সম্পাদক সাফায়েত হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কর্মী-সমর্থক বৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK