1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

 এম রিয়াজ উদ্দিন, লালমোহন ( ভোলা ) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৩৫৫ বার পঠিত
ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে।
 মঙ্গলবার সকাল আনুমানিক ৯ ঘটিকায় লালমোহন পৌরসভার ৪ নং ওয়ার্ড নয়ানীগ্রাম  এলাকার মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী চৌকিদার বাড়ির দরজায় মৃত ছিদ্দিক পাটোয়ারীর ছেলে মিজানুর রহমানের ২ বছরের ছেলের মৃত্যু হয়েছে।
শিশুটির পারিবারিক সূত্রে  জানা যায়, ঘটনার সময় মিজান দম্পতি নিজ বসত ঘরে অবস্থান করছিলেন। রাতে প্রবল বৃষ্টিতে তাদের বারান্দা তলিয়ে পাশের জলাশয়ের সাথে একাকার হয়ে যায়। শিশুটি তার মায়ের অজান্তে ঘর থেকে নেমে বারান্দায় খেলতে গিয়ে পাশের জলাশয়ে পরে গিয়ে ভাসমান ও অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে  সেখান থেকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক  শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK