1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ভোলা জেলায় ক্রমাগত ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন 

 লালমোহন (ভোলা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৩৪৬ বার পঠিত
ভোলার লালমোহন-তজুমদ্দিনসহ জেলাজুড়ে ক্রমাগত ধর্ষণের বিরুদ্ধে  প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে   লালমোহন চৌরাস্তার মোড়ে  ‌’জুলাই ছাত্রজনতা, লালমোহন-তজুমদ্দিন’ ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময়  সমাবেশের অন্যতম আয়োজক শামস উদ্দিন,  শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমোহন উপজেলার  মোহাম্মদ হাসনাইন আল- মুসা, ছাত্রশিবির লালমোহন উপজেলা উত্তর সভাপতি আ: রহমান, নাগরিক ঐক্যের শামীম আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাইয়ের হাফেজ মাওলানা মুফতি শফিক, ছাত্র অধিকার পরিষদ ভোলা জেলার দপ্তর সম্পাদক রাহাদ রুমিসহ আরও অনেক বক্তব্য  রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ৫ আগস্টের পর থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপরাধীরা নতুন ব্যানারে গিয়ে ধর্ষণ শুরু করেছে। এছাড়া এতদিন নির্যাতনের শিকার হওয়া অনেকেও এখন জালিম হয়ে উঠেছেন। ভোলায় এ ধরনের অপরাধ মেনে নেওয়া হবে না। তজুমদ্দিনের ধর্ষণের ঘটনায় অপরাধীদের শুধু বহিষ্কার করলেই চলবে না, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।  তজুমদ্দিন বা অন্য উপজেলায় নয়, এই লালমোহনেও একটি ধর্ষণের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। ভুক্তভোগী নারী ঠিকমতো মামলাও করতে পারেনি। একজন মাত্র আসামী গ্রেপ্তার হয়েছে। বাকি আসামিরা গ্রেপ্তার হয়নি। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টাও হয়েছে।
 এছাড়া ভোলার বিভিন্ন জায়গায় মাদক সর্বগ্রাসী আকার ধারণ করেছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মাদক ব্যবসায়ীরা শেষ করে দিচ্ছে। কিন্তু মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। প্রশাসনকে বলতে চাই- ধর্ষণ, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে আপনারা দায়িত্ব পালনে অপারগ হলে জনগণকে বলুন। জুলাই ছাত্রজনতা প্রশাসনকে সবধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। ছাত্রজনতা জীবন দিয়ে স্বাধীনতা এনেছে, স্বাধীনতার সুফল জনগণের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্যও অঙ্গীকারবদ্ধ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK