1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

ভান্ডারিয়ায় মানব সেবা ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ-এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মুহাম্মদ মেহেদী হাসান, ভান্ডারিয়া(পিরোজপু) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২৫২ বার পঠিত

পিরোজপুর ভান্ডারিয়ায় “মানব সেবা ব্লাড ফাউন্ডেশন” বাংলাদেশ-এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৪ জুলাই রোজ শুক্রবার জুমার নামাজের পরে কেন্দ্রীয় জামে মাসজিদে দোয়া ও মিস্টি বিতরণ ও ৫ জুলাই রোজ শনিবার প্রদান কার্যলয় আলোচনা সভা ও কেক কাটা মাধ্যমে উদযাপন করা হয়েছে।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব বাদশা জোমাদ্দার, আমান উল্লাহ মহা বিদ্যালয়ের সহকারী অধ্যাপক নুরুজ্জামান হাওলাদার, দক্ষিন ধাওয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন হোসেন, সার্বিক সহোযোগিতায় এর মধ্যে সোহাগ সরদার, মাহাফুজ উজ্জ্বল প্রতিষ্ঠা ও পরিচালক মুহাম্মদ মেহেদী হাসান সহ সদস্যবৃন্দ, তরুণ স্বেচ্ছাসেবীরা এবং অতিথিরা।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুভ সূচনা করা হয়। এরপর সংগঠনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং রক্তদান সচেতনতা নিয়ে আলোচনা করেন বক্তারা। তারা বলেন, “মানব সেবা ব্লাড ফাউন্ডেশন” শুধুমাত্র একটি রক্তদাতা সংগঠন নয়, এটি মানবতার সেবায় এক বিশাল প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।
প্রতিষ্ঠাতা ও পরিচালক তার বক্তব্যে বলেন, বিগত দুটি বছরের চেয়ে আগামীতে আমরা আরো বেশি মানুষের সেবা ও সামাজিক কর্মকান্ড চালিয়ে যেতে চাই। এজন্য সকলের সহযোগিতা, পরামর্শ, দোয়া ও ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।

সংগঠনের সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও মানুষের প্রতি ভালোবাসাই এ সফলতার মূল কারণ বলে উল্লেখ করেন অতিথিরা। আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠা বার্ষিকীর এ আয়োজনে প্রাণবন্ত উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ ছিল চোখে পড়ার মতো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK