1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বিএনপি সংসদীয় গণতন্ত্রে নির্বাচন চাচ্ছে: আবুল খায়ের ভূঁইয়া

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১০৩ বার পঠিত

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেন, একটি দল মেম্বার থেকে এমপি পর্যন্ত মনোনয়ন দিয়ে ঠিক করে রেখেছে, আর অন্যদিকে বলে আমরা সংসদীয় গণতন্ত্র মানি না। এটা হচ্ছে জনগণের সাথে তাদের একটা প্রতারণা।

আজ শনিবার (৫ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে বিএনপির ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন পরিদর্শনে এশে এসব কথা বলেন আবুল খায়ের ভূঁইয়া।

তিনি আরও বলেন, নির্বাচনে যারা মেজরিটি ভোটে আসবে, পার্লামেন্টে বসবে, আলোচনা করে সিদ্ধান্ত নেবে। কিন্তু নির্বাচনের পূর্বে এবং নির্বাচনকে বিলম্বিত করার জন্য বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু তৈরি করা হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্পষ্ট বক্তব্য আমরা সংসদীয় গণতন্ত্রে নির্বাচন চাচ্ছি। যা হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। তাই যতোটুকু সম্ভব সংস্কার কমিশন তাদের সংস্কার কাজ শেষ করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করে প্রক্রিয়াটা শেষ করবে বলে আমরা মনে করি।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, লক্ষ্মীপুর সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আহ্বায়ক আবদুল করিম ভূঁইয়া মিজান, সদস্য সচিব কামরুজ্জামান সোহেল সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK