
নোয়াখালী চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নে এমদাদুল উলুম দাখিল মাদ্রাসার উদ্যোগে বৃহস্পতিবার সকালে মাদ্রাসা মিলোনায়তনে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়েছে।
মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল মজিদ এর সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শুরা সদস্য ও নোয়াখোলা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আক্তার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য ওমর ফারুক পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার শাহাদাত মিনার ও এলাকার অন্যান্য সামাজিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।