
পিরোজপুর জেলা ভান্ডারিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড এর দুটি রাস্তা চলাচলের উপযোগী না হওয়ায় মানব সেবা ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে এলাকার জন সাধারণকে নিয়ে রাস্তা সংস্কার এর জন্য ফেইসবুক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করা হয়। পরবর্তীতে মোঃ মারুফ তালুকদার অবগত করলে উপজেলা নির্বাহী অফিসার মহাদয় রাস্তা পরিদর্শন করেন এবং ইট দেয়ার কথা বলেন। আজ ১৯ জুন বৃহস্পতিবার সকাল থেকে রাস্তা সংস্কার এর কাজ শুরু করা হয়।
দুপুরের পরে উপজেলা নির্বাহী অফিসার মহাদয় রাস্তার কাজ পরিদর্শন করতে জান এবং কাজের প্রসংশা করেন। ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহাম্মদ মেহেদী হাসান জানান ভান্ডারিয়ার মানুষকে সচেতন করতে উপজেলা নির্বাহী অফিসার খুব শিগ্রই সকল স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে একটি প্রোগ্রাম করবেন। আগামীকাল শুক্রবার বিকালা ৫ ঘটিকায় বিডি ক্লিন ভান্ডারিয়া টিমের আয়োজনে বাসএস্টান কালিমা চত্ত্বর পরিস্কার পরিছন্ন অভিযানে উপজেলা নির্বাহী অফিসার মহাদয় উপস্থিত থাকার কথা বলেছেন। সকল স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে প্রোগ্রাম এর বিষয় আগামী ২২ জুন বিকাল ৫ ঘটিকায় আলোচনার মাধ্যমে তিনি সিদ্ধান্ত জানাবেন। উপজেলা নির্বাহী অফিসার এর এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়েছেন মুহাম্মদ মেহেদী হাসান।