1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

দুর্নীতির অভিযোগে চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

অহিদুজ্জামান রিপন, জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৬৯ বার পঠিত

ইদুল আযহার আগে সমাজের অসহায় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষের জন্য বরাদ্দকৃত উপহারের ৪২০০ পরিবারকে ভিজিএফের চাল বিতরণ না করাসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে।

বুধবার বেলা ১১টায় সদর উপজেলার মহিপুট কলেজ মোড়ে গোবরাতলা ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। গোবরাতলা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং সুবিধা বঞ্চিত জনসাধারণ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, অসহায় দরিদ্র মানুষের জন্য সরকার ইদের আগে ইদ উপহার হিসেবে ভিজিএফের চাল বরাদ্দ দিয়েছে। সদর উপজেলার অন্যান্য ইউনিয়নের জনসাধারণ ভিজিএফের চাল পেলেও চেয়ারম্যানের অযোগ্যতা, অপারগতা ও স্বেচ্ছাচারীতার কারনে গোবরাতলা ইউনিয়নে তা বিতরণ করা হয়নি। এছাড়াও নদী থেকে বাঁধকে হুমকিতে ফেলে অবৈধভাবে ২ কোটি টাকার বালু উত্তোলন ও রক্ষা বাঁধ সংস্কারের ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম টিপুর বিরুদ্ধে। আগামী ৭ দিনের মধ্যে এনিয়ে তদন্ত করে ব্যবস্থা না নিলে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন বক্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK