1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ‘স্টুডেন্ট ফেস্ট ও কৃতি সংবর্ধনা ২০২৫’ অনুষ্ঠিত

অহিদুজ্জামান রিপন, জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

“অর্জনের গল্প: আগামীর চাঁপাইনবাবগঞ্জ” স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ ফোরামের চেয়ারম্যান মো: নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে অত্যন্ত সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হলো ‘স্টুডেন্ট ফেস্ট ও কৃতি সংবর্ধনা ২০২৫’।

মঙ্গলবার ১০ জুন বিকাল ৩টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অন্তর্গত শহীদ সাটু হল অডিটোরিয়ামে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে জেলার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তি প্রাপ্ত প্রায় ৪৫০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ ফোরামের চেয়ারম্যান ও নবাবগঞ্জ কলেজের সাবেক ভিপি মো: নূরুল ইসলাম বুলবুলের সৌজন্যে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, মগ, চাবির রিং এবং কলম উপহারস্বরূপ প্রদান করা হয়।

অনুষ্ঠানে ক্যারিয়ার বিষয়ক আলোচনা রাখেন চাঁপাইনবাবগঞ্জ ফোরামের চেয়ারম্যান ও নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি মো: নূরুল ইসলাম বুলবুল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. শাহ হোসাইন আহমদ মেহদী, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মোর্শেদ জামান মিয়া, ব্যারিস্টার মো. নুরুজ্জামান, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট,

মাস্টার মেরিনার এ কে এম মইদুল ইসলাম, কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের পিএইচডি গবেষক তাইনুস আলী, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ইউপিপিএলের প্ল্যান্ট ইনচার্জ ইঞ্জিনিয়ার গোলাম আরিফ, ইনোভেশন ডিরেক্টর মাহমুদুর রহমান, আইসিডিডিআরবির ভাইরোলজি ল্যাবের রিসার্চ ইনভেস্টিগেটর সিজানুর রহমান, ঢাকা মেডিকেল কলেজের মেধাবী ছাত্র মো. আব্দুল্লাহ সহ অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের অর্জনের গল্প তুলে ধরেন।

চাঁপাইনবাবগঞ্জ ফোরামের চেয়ারম্যান মো: নূরুল ইসলাম বুলবুল বলেন, এমন আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আমরা যারা স্বপ্ন দেখি, তারা জানি সেই স্বপ্ন আমাদের ঘুমাতে দেয় না। আমরা চাই সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে। আমরা এইসকল কৃতি শিক্ষার্থীদের নিয়ে আগামীর মডেল চাঁপাইনবাবগঞ্জ গড়তে চাই। সকল কৃতি শিক্ষার্থী এবং উপস্থিত সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ ফোরামের নির্বাহী সদস্য অ্যাড. নূরে আলম সিদ্দিকী আসাদ, আব্দুল্লাহ আল মাহমুদ লিটিল, আনোয়ারুল ইসলাম মাসুম,,রায়হান আলি এবং সদস্য আল মারুফ, জাহিদুর রহমান, মুজাহিদুল ইসলাম, মাহদী মিরাজসহ ফোরামের সক্রিয় সদস্যবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK