1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পিরোজপুরে আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন এর উপজেলা কমিটির আলোচনা সভা 

মুহাম্মদ মেহেদী হাসান, ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৩১৭ বার পঠিত

পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা শাখা অফিসে ৯ জুন ২০২৫ খ্রিঃ রোজ সোমবার আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন ভান্ডারিয়া উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক , ভান্ডারিয়া উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা আলহাজ্ব এ এস এম সিদ্দিকুর রহমান, মুফতী ওমর ফারুক, মাওলানা আব্দুল হান্নান সহ উপজেলা শাখা কমিটির সভাপতি মোঃ মেহেদী হাসান, সাধারণ সম্পাদক হাসানুল হক পিয়াস সহ অন্যান্য সদস্যগন। এ সময় বক্তব্য রাখেন জেলা ও উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা কমিটির উপদেষ্টা মহাদয়গন, সভাপতি, সাধারণ সম্পাদক সহ কমিটির অন্যান্যরা। বক্তব্যের মধ্যে সংগঠন এর সাংগঠনিক নিয়মাবলি ও নবগঠিত কমিটির কার্যক্রম সম্পর্কে তুলে ধরা হয়। নতুন কমিটির জন্য শুভ কামনা করেছেন আমন্ত্রিত মেহমানগন। উপদেষ্টাগন বক্তব্যের মধ্যে বলেন যে, আমরা আপনাদের ভালো কাজের সাধুবাদ জানাই এবং সব সময় পাশে থাকার কথা জানান। সৎভাবে কাজ করার জন্য আহবান জানিয়েছেন এবং বাধা আসবে আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যাওয়ার কথা বলেন। নবগঠিত কমিটির সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। উপজেলা কমিটির সভাপতি মোঃ মেহেদী হাসান বক্তব্যের মাঝে মানবাধিকার হিট ফাউন্ডেশন এর কথা বলতে গিয়ে তিনি বলেন,
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত লাইসেন্স নং- এস এন-(আই ভি)-০৮-১০৯৩২
আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন এর সেবা সমূহ
আপনি কি নির্যাতনের শিকার?
আপনি কি আইনের সুফল থেকে বঞ্চিত?
আদালতের ন্যায় বিচার প্রাপ্তিতে বাধাগ্রস্ত?
থানা পুলিশ কি মামলা নিচ্ছে না?
অপরাধীর বিরুদ্ধে মামলা করতে সাহস পাচ্ছেন না?
অপরাধীর কাছে আপনি কি জিম্মি?
মামলা প্রত্যাহার করতে কি আপনাকে হুমকি দিচ্ছে?
আপনার জমি কি জবর দখল করছে বা করতে চায়?
আপনি কি আপনার অধিকার থেকে বঞ্চিত?
আপনি কি নিরাপত্তা হীনতায় ভুগছেন?
আপনি কি বাল্য বিবাহ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে চান?
আপনি কি দাম্পত্য কলহ মিমাংসা চাচ্ছেন?

ভান্ডারিয়া উপজেলায় ঘটে যাওয়া যে কোনো ঘটনা জানাতে যোগাযোগ করুন ভান্ডারিয়া উপজেলা শাখা অফিসে। আমরা চেস্টা করবো সমস্যা সমাধান করার। সকলের সহযোগিতা চেয়ে তিনি বক্তব্য শেষ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK