1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় আতঙ্কে লক্ষ্মীপুর মেঘনা উপকূলের মানুষ

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২০৬ বার পঠিত

বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ক্রমেই উপকূলের দিকে আসছে। লক্ষ্মীপুর উপকূলের বিভিন্ন এলাকায় গত দুদিন থেকেই থেমে থেমে বৃষ্টি ও বজ্রাঘাত হচ্ছে। লঘুচাপটি নিম্নচাপ হয়ে যেকোনো সময় ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

গত বুধবার (২৮ মে) দুপুর থেকে বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় মেঘনা উপকূলীয় লক্ষ্মীপুরের মজুচৌধুরী ফেরিঘাটের সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। জোয়ারে প্লাবিত হয়েছে মেঘনা অঞ্চল।

স্থানীয়দের তথ্যমতে, মেঘনার উপকূলীয় রায়পুরের তিনটি ইউনিয়নে মূল ভূখণ্ডের বাইরে ছোট বড় মিলিয়ে প্রায় ৫টি নতুন চর জেগেছে। জেগে ওঠা এসব চরে মানুষ বসবাস শুরু করেছেন। প্রায় ২০ কিলোমিটার বাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে।

কানিবগারচর, টুনুর চর, চরবংশী, মিয়ারহাট, চরকাছিয়া, চরজালিয়া, চরইন্দ্ররিয়াসহ কয়েকটি চরে ধান চাষের পাশাপাশি রয়েছে গরু ও মহিষের পাল। প্রাকৃতিক দুর্যোগে চরগুলো কয়েক ফুট পানির নিচে তলিয়ে গেলে নৌকা ও গাছে অবস্থান নিয়ে মানুষ রক্ষা পেলেও প্রাণহানি হয় পশুগুলোর।

জোয়ারে অনেক গবাদিপশু ভেসে যায়। জোয়ারে প্লাবিত হওয়ায় একাধিকবার ধান চাষ করলেও ফলন মিলে একবার। নতুন জেগে ওঠা এসব চরের একটিতেও নেই কোনো বেড়িবাঁধ। দুর্যোগের নাম শুনলেই আতঙ্কে থাকেন চরের মানুষ।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, লক্ষ্মীপুরের রায়পুরসহ উপকূলীয় ৪টি উপজেলায় প্রায় ৩৭ কিলোমিটার উপকূলীয় বাঁধ রয়েছে; যার মধ্যে প্রায় ৩১ কিলোমিটার বাঁধই ঝুঁকিপূর্ণ। রায়পুরে ২০ কিলোমিটার খুবই ঝুঁকিপূর্ণ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে। প্রকল্প গ্রহণের ক্ষেত্রেও সমস্যা রয়েছে। ঝুঁকিপূর্ণ বাঁধ সময়মতো মেরামতের উদ্যোগ নিলে কম খরচ ও কম সময়ের মধ্যে মানসম্মত কাজ করা সম্ভব।

লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান জানান, উপকূলীয় এলাকার বিশেষ করে রায়পুর, কমলনগর, রামগতি উপজেলার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ অনেকটাই সংস্কার করা হয়েছে। আরও কয়েকটি এলাকা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বেশ কয়েকটি এলাকায় টেকসই বাঁধ নির্মাণের কাজ চলছে। অবশিষ্ট অংশগুলো ও দ্রুত সংস্কারের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK