1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সুবিধাবঞ্চিত ২৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৮০ বার পঠিত

লক্ষ্মীপুর জেলায় সুবিধাবঞ্চিত প্রায় আড়াইশ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

গতকাল বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসন ও চররুহিতা ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে চররুহিতা ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. সালেহ্ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা।

জানা যায়, চররুহিতা ইউনিয়নের ৭টি প্রাথমিক বিদ্যালয়, ২টি উচ্চ বিদ্যালয় ও ১টি দাখিল মাদ্রাসার সুবিধাবঞ্চিত ২’শ ৫৫ জন শিক্ষার্থীর মধ্যে ১টি করে স্কুল ব্যাগ, জ্যামিতি বক্স, টিফিন বক্স, ৪টি খাতা ও ৬টি কলম দেওয়া হয়েছে।

এছাড়াও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ১টি করে ডাস্টবিনও দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK