1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৮৪ বার পঠিত

লক্ষ্মীপুর জেলার কমলনগরে রোগ নির্ণয়কারী প্রতিষ্ঠান ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সন্মুখে স্থাপিত ৮টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান এ আদালত।

এ সময় ৬টি ডায়াগনস্টিককে মোট এক লাখ চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়।

কমলনগর উপজেলার করইতলা বাজারের  লাইফ লাইন (প্রাইভেট) হাসপাতাল ১০ হাজার টাকা, ইনসাফ ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, হাই কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, দেশ মা মাটি মেডিকেল সেন্টার-১০ হাজার টাকা ,নিউ উপকুল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, উপকুল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

এ ছাড়া আর দুটো ল্যাবের কাগজ পত্র হালফিল থাকায় তাদের কোন জরিমানা হয় নাই।

গত বুধবার কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভুমি)  নির্বাহী ম্যাজিট্রেট আরাফাত হোসাইনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) আরাফাত হোসাইন নানাবিধ অনিয়ম ও নির্ধারিত শর্ত লংঘন করায় ল্যাবগুলোকে শাস্তিমূলক অর্থদন্ড দিয়ে থাকেন।

তিনি জানান, কমলনগরে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার গুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্হিত ছিলেন – কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সব্য সাচী নাথ, স্যানেটারি পরিদর্শক রিয়াজ হোসাইন, পুলিশ সদস্য ও সাংবাদিকগণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK