বগুড়ার ধুনটে মথুরাপুর ইউনিয়ন পরিষদে ২০২৫-২০২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৭ মে সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদেরের সভাপতিত্বে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়।
এসময় ইউপি প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান মাসুদ (রাজস্ব ও উন্নয়ন) বাবদ ২৪৭০৯৫২১ টাকা খসড়া বাজেট ও সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র জনসম্মুখে উপস্থাপন করেন। উক্ত বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি,যোগাযোগ, শিল্প, অবকাঠামো, বৃক্ষরোপণ, পয়ঃনিষ্কাশন, মহিলা ও যুব উন্নয়ন, দুর্যোগ ও ত্রাণ সংশ্লিষ্ট বিষয়ে প্রাধান্য দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী ও দারিদ্র বিমোচন কর্মকর্তা গোলাম সরোয়ার ও ইউপি সদস্য আজাহার আলী, সাইদুর রহমান, আমিরুল ইসলাম, মাসুদ রানা, ইয়াকুব আলী, আব্দুল ওয়াহাব, আশরাফ আলী ও সংরক্ষিত মহিলা সদস্য আমিনা খাতুন, হাছিনা বেগম, নাছরিন খাতুন এবং মথুরাপুর ইউনিয়নের সর্বসাধারণ।