1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রামগঞ্জে এলডিপির সদস্যের বাড়িতে হামলা ভাংচুর ও হত্যার হুমকি

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৪২ বার পঠিত

লক্ষীপুর জেলা প্রতিনিধি:
গত ২৭ মে (মঙ্গলবার) লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নের দরবেশপুর গ্রামের এলডিপির সদস্য মোঃ সাদ্দাম হোসেনের বাড়িতে হামলার ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও আবুল হাসেমের কাছ থেকে জানা যায় যে, ১৫ থেকে ১৬ জন আওয়ামী লীগের ক্যডার বাহিনী দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে এলডিপির সদস্য মোঃ সাদ্দাম হোসেনের বাড়িতে সশস্ত্র হামলা চালায়। তারা বাড়ির ভিতরে ভাংচুর এবং টাকা-পয়সা ও স্বর্ণ অলংকার লুটপাট করে। সেই সাথে তার পরিবারের সদস্যদের মারধর করে। সাদ্দাম হোসেনের বড় ভাই হারুন অর রশিদ ও তার সহধর্মিণীকে মাত্রা তিরিক্ত মারধর করা হয়, এতে তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকায় আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি করানো হয়। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক বিধায় কর্তব্যরত ডাক্তার তাদেরকে আইসিউতে প্রেরণ করেন। এলাকাবাসীদের কাছ থেকে জানা যায় মোঃ সাদ্দাম হোসেন প্রবাস থেকে এলডিপির কর্মীদের আর্থিক ও বিভিন্নভাবে সহযোগিতা করে এই অভিযোগে আওয়ামী লীগের ক্যাডার বাহিনীরা তার বাড়িতে হামলা করে। লুটপাট এবং তার পরিবারের সদস্যদের মারধর করার পরে এই মর্মে হুমকি প্রদান করে যে, সাদ্দাম হোসেনকে পেলে তারা তাকে হত্যা করবে। গত ১০ই মে ২০২৫ তারিখে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও তাদের সন্ত্রাসী কার্যক্রম এলাকায় এখনো চলমান রয়েছে। আওয়ামী লীগের ক্যডার বাহিনীরা এখনো এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে তৎপর আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK