1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাটখিলে ভূমি মেলা শুভ উদ্ভোধন ও অবহিতকরণ সভা

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের জমি সুরক্ষিত রাখি।’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় চাটখিলে উপজেলায় ভূমি মেলা ২০২৫ শুভ উদ্ভোধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার ২৫মে সকালে নোয়াখালী চাটখিল উপজেলা হলরূমে সচেতনামূলক সভার আয়োজন করা হয়।

সভায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নিশাত ফারাবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, ভূমি অফিস গুলোতে ভূমি সেবা দিতে কোন ব্যক্তি এসে সেবার নামে হয়রানি এবং দালাল দ্বারা কোন সেবা গ্রহিতা হয়রানি না হয় সেদিকে নজর দিতে হবে এবং ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ও নাগরিক সেবার মানোন্নয়নে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার আলী হোসেন, যুব উন্নয়ন অফিসার আক্তার হোসেন, ভূমি অফিসে আগত বিভিন্ন সেবাগ্রহীতা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ, উপজেলা দলিল লেখক সমিতির সদস্যবৃন্দ, চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ, চাটখিল সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক মোহাম্মদ আমান উল্যা, নোয়াখালী জেলা উত্তর এনটিভির প্রতিনিধি আব্দুল মোতালেব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK