1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে ভোটের বিকল্প নেই – মেজর (অবঃ) হাফিজ উদ্দিন

এম রিয়াজ উদ্দিন, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৮৮ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য  মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, এ দেশের মানুষ বছরের পর ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এখন মানুষ ভোট দেয়ার জন্য অপেক্ষা করছেন। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে ভোটের বিকল্প নেই। তবে গণতন্ত্র নিয়ে বর্তমান সরকার কোনো কথা বলছে না। এর মানে তারা নির্বাচন দিতে চাচ্ছে না। তবে দেশের শান্তি-শৃঙ্খলা ফেরাতে দ্রুত সময়ের মধ্যে অর্ন্তবর্তীকালীন সরকারকে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে।
শুক্রবার( ২৩মে) বিকেলে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, যতদিন বেঁচে আছি ততদিন লালমোহনে কোনো দুঃশাসন কায়েম হতে দেবো না। কোনো নেতাকর্মী ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। নিজের সর্বোচ্চটুকু দিয়ে ব্যবসায়ীদের পাশে থেকে তাদের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করবো ইনশাআল্লাহ।
লালমোহন পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া জান্টুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন  উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহরুখ হাফিজ ডিকো, সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন,  শফিউল্লাহ হাওলাদার, পৌর বিএনপির সদস্য সচিব জাকির ইমরান, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম পাটোয়ারী,সাধারণ সম্পাদক মিন্টু মিয়াসহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাককর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK