1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে রুহিয়াতে সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রী নিহত 

আহসান হাবিব রুবেল, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৮৩ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় জেরিন আক্তার (২০) নামে এক কলেজ  শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার  (২১ মে) আনুমানিক  রাত ৮ টার দিকে উপজেলার রুহিয়া থানাধীন রামনাথ এলাকার আনোয়ার হাস্কিং মিল সংলগ্ন  সড়কে এ দুর্ঘটনা ঘটে। এদিকে মোটরসাইকেল দূর্ঘটনায় জেরিন আক্তারের মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমেছে।
নিহত জেরিন আক্তারের পরিবার সূত্রে জানা যায় তিনি  পঞ্চগড় জেলার আটোয়ারী  উপজেলার আলোয়া খোয়া  ইউনিয়নের উত্তর রামপুর  গ্রামের ইউপি সদস্য মোঃ সফিকুল ইসলামের মেয়ে  এবং পীরগঞ্জ সরকারি  কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। বুধবার বিকেলে ছোট ভাই কামরুল ইসলামের সাথে রুহিয়া বাজারে কাপড় কিনতে গিয়েছিল জেরিন আক্তার।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রুহিয়া থানার অফিসার ইনচার্জ এ কে এম নাজমুল কাদের জানান, রাত ৯ টার পরে ঠাকুরগাঁও সদর থানা থেকে আমাকে ফোন করে মোটরসাইকেল দূর্ঘটনায়  জেরিন আক্তার ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত আনুমানিক ৮ টার সময় রুহিয়া  বাজার থেকে ছোট ভাই কামরুল ইসলামের মোটরসাইকেলযোগে বাড়ির যাচ্ছিল জেরিন আক্তার।
পথে রামনাথ – মন্ডলাদাম  রাস্তায় আনোয়ার হাস্কিং মিল সংলগ্ন এলাকায়  বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই একটি পাওয়ার ট্রিলার আসার সময় মোটরসাইকেল আরোহী কামরুল ইসলাম গাড়ির গতি কমায়, মোটরসাইকেলের গতি কমানোর সাথে সাথে পিছন দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল এসে ধাক্কা দিলে ঘটনা স্থলে বোন জেরিন আক্তার ও মোটরসাইকেল চালক ভাই কামরুল ইসলাম রাস্তায় পড়ে যায়। পরে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল  হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জেরিন আক্তারকে মৃত ঘোষণা করেন
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK