1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাটখিলে উপজেলা ছাত্রদলের সভাপতি পদ প্রত্যাশী রাকিব

চাটখিল ( নোয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

চাটখিল ( নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলার সূর্য সন্তান সাবেক জেলা ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক রাকিব হোসেন (রাজ) উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী হওয়ার প্রত্যাশা করেছেন । তিনি স্কুল জীবন থেকেই নিজের দক্ষতা দিয়ে ছাত্রদলের জন্য কাজ করেতো।

চাটখিল উপজেলায় দিন দিন ছাত্রদলের অসংখ্যা পরিমানে কর্মী বাড়ছে বিধায় তাদের সঠিক দিক নির্দেশনা না পেলে এসব কর্মীরা ছিটকে যেতে পারে। বর্তমান প্রেক্ষাপটে উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার লক্ষ্য নিয়ে তিনি সভাপতি পদ প্রত্যাশী হয়েছেন।

এছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে ছিল তার বিশেষ অবদান। করোনার ক্লান্তিকালে নিজের জীবন বাজি রেখে উপজেলার বিভিন্ন স্বাস্থ্য সেবামূলক কাজে ব্যাপক ভূমিকা রয়েছে বলে একাধিক সূত্র থেকে জানা যায়। বন্যায় অসহায় মানুষদের সহায়তা দিতে রাতদিন পরিশ্রম করতে শুনা যায় বিভিন্ন নেতাকর্মীর কাজ থেকে। এছাড়াও ছাত্রদলের উদ্দ্যোগে গাছ লাগানো কর্মসূচি, প্রচন্ড তাপদাহে পরীক্ষার্থীদের মাঝে খাবার সেলাইন ও পানি বিতরণসহ অসংখ্যা সেবামূলক কাজে তার ব্যাপক অবদান রয়েছে।

বর্তমান ছাত্ররা মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার নজির রয়েছে। ছাত্রদলের প্রত্যেকটি কর্মীকে এসব অপরাধমুক্ত কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি এ দেশের সাধারণ মানুষের পছন্দের রাজনৈতিক দল। বিএনপি’র কাছে দেশের মানুষের অনেক আসা- প্রত্যাশা রয়েছে।

সর্বশেষ রাকিব হোসেন বলেন, ছাত্রদলের সভাপতি নির্বাচিত হলে উপজেলার প্রত্যেকটি কর্মীকে দক্ষ ও বিচক্ষণ হিসেবে গড়ে তুলবেন এবং সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি মুক্ত রাখার জন্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখবেন। এ ক্ষেত্রে সে সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK