1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নান্দাইলে বাল্য বিবাহ প্রতিরোধ ও মাদক বিরোধী সমাবেশ

ফরিদ মিয়া নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৮১ বার পঠিত
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সরকারী রেজিষ্ট্রেশন ভূক্ত হক ফাতেমা পাঠাগারের আয়োজনে মঙ্গলবার (২৯ অক্টোবর) নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ মাদক বিরোধী প্রচার অভিযান ও ছাত্র/ছাত্রীদের বই পাঠের আহবান জানিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
হক ফাতেমা পাঠাগরের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুলের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম সিদ্দিকী, দূর্নীতি প্রতিরোধ কমিটি নান্দাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ কামরুল হুদা, প্রভাষক কামরুল হাসান জুয়েল, সাংবাদিক রমজান আলী, সিনিয়র শিক্ষক মোঃ সামছুল হক, জেবুন্নেচ্ছা দীপ্তি, আলফা হাসিনা লাকী প্রমুখ।
সমাবেশে সকল ছাত্রদের মাদক মুক্ত থাকার শথপ পাঠ করানো হয়। পরে ছাত্র/ছাত্রী সমন্বয়ে র‌্যালী অনুষ্ঠিত হয়। উল্লেখ্য হক ফাতেমা পাঠাগার নান্দাইল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাল্য বিবাহ প্রতিরোধ/মাদক মুক্ত সমাজ গঠন ও বই পাঠে উৎসাহ দানের জন্য সারা বছর ব্যাপী এই কর্মসূচী পালন করে থাকে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK