1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খান গ্রেফতার

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৩৬ বার পঠিত
সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খানকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১০ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নেত্রকোনা জেলা শহরের কাটলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। জানা যায় সোবায়েল আহমেদ খান জেলার পৌর শহরের কাটলী এলাকার মৃত শফিকুর রহমান খানের ছেলে।
এ বিষয়ে পুলিশ জানায়, ছাত্রলীগ নেতা সোবায়েল আহমেদ খান ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই পলাতক ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শনিবার (১০ মে) রাতে শহরের কাটলী এলাকার নিজ বাসায় আসেন সোবায়েল। তখন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
রবিবার (১১ মে) নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নাশকতার অভিযোগে করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করে রবিবার (১১ মে) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। পরে পর্যায়ক্রমে অন্য মামলাগুলোতেও তাকে গ্রেফতার দেখানো হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK