1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কালীগঞ্জে মাদক ব্যবসায়ী ১ জন আটক

মোঃ আলমগীর মোল্লা:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১১৮ বার পঠিত

মোঃ আলমগীর মোল্লা

গাজীপুরের কালীগঞ্জে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মো. রাজ্জাক শেখ (৪৫) নামে এক জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ মে) বিকেলে কালীগঞ্জ থানা পুলিশ উপজেলার বক্তারপুর ইউনিয়নাধীন বক্তারপুর মোড়ে মাদকের বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশ বক্তারপুর সাকিনস্থ বাতেন দর্জির ছেলে জনৈক সাইফুল ইসলামের মালিকানাধীন সাজিদ স্টোর নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর তল্লাশী চালায়। পুলিশ রাস্তায় ছোট দেউলিয়া গ্রামের মৃত ইমান আলী শেখের ছেলে মো. রাজ্জাক শেখকে তল্লাশী করে তার নিকট থেকে ২২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে থানায় নিয়ে আসে।
গত ৮ মে রাতে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০ (ক) ধারায় তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। যার নং ৭(৫)২৫। শুক্রবার দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বক্তারপুর মোড়ে মাদকের বিশেষ অভিযান পরিচালনা কালে ২২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো. রাজ্জাক শেখ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০ (ক) ধারায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন আমাদের প্রতিনিধিকে জানন মাদক বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK