1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাটখিলে মাছ ধরতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার তুর্কি জামাল

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৭৯ বার পঠিত

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে ইজারাকৃত পুকুরে মাছ ধরতে গেলে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে তুর্কি জামাল নামক এক ইজারাদার। বৃহস্পতিবার সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মলংমুড়ি গ্রামের ছাদেক আলী মুন্সী বাড়ীতে এই হামলার ঘটনাটি ঘটে।

এই ঘটনায় চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করে ভুক্তভোগী জামাল। অভিযোগ সূত্রে জানা যায়, তুর্কি জামাল ২০২৩ সালের অক্টোবর মাসে তাদের একই গ্রামের মৃত ছাদেক আলী মুন্সীর ছেলে পেয়ার আহম্মদের নিকট থেকে পাঁচ বছরের জন্য একটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ শুরু করে। কিন্তু পেয়ার আহমেদ পুকুরটি ইজারা দেওয়ার পরেও জোরপূর্বক উক্ত পুকুর থেকে মাছ শিকার করে নিয়ে যায়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে ইজারাদার জামাল তার ইজারাকৃত পুকুর থেকে মাছ ধরতে গেলে পেয়ার আহমেদ এবং তার ছেলে ফরহাদ হোসেন, মোহাম্মদ আলম ও ফরিদ আহমেদ আহমেদ ও তাদের আরেক সহযোগী একই গ্রামের পন্ডিত বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে সালাউদ্দিন রাজন সহ জামালের উপর সন্ত্রাসী হামলা করে এতে জামাল মারাত্মকভাবে আহত হলে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী অভিযোগের বিষয়টি নিশ্চিত করে দৈনিক অনন্ত বাংলাকে বলেন, এই ঘটনায় তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK