1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা সেলিমকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৮১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হিসেবে মনোনীত হওয়ায় জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা ঢাকাস্থ চাটখিল উপজেলা জিয়া ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও চাটখিল উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা সেলিমকে নোয়াখালী জেলা বিএনপির কমিটির সদস্য করা হয়েছে। উল্লেখ্য গোলাম মোস্তফা সেলিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে সক্রিয়ভাবে বিএনপির রাজনীতির সাথে জড়িত। তিনি সব সময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি নেতা কর্মীদের পাশে ছিলেন। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য চাটখিলের কৃতি সন্তান, নোয়াখালী-১ চাটখিল, সোনাইমুড়ী আসনে মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশিদ মামুন এর বাসায় দুই শতাধিক বিএনপি নেতা কর্মীর উপস্থিতিতে গোলাম মোস্তফা সেলিমকে সংবর্ধনা প্রদান করেন মামুনুর রশিদ মামুন। সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা চাটখিল সরকারী কলেজের জিএস ফরিদ আহমেদ, চাটখিল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক (ভিপি ফারুক) এবং নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মোঃ রায়হান উদ্দীনসহ প্রায় দুইশতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠানে মামুনুর রশিদ মামুন বলেন যারা বিএনপির দূর্সময়ে ত্যাগী, তাদের গোলাম মোস্তফা সেলিম ভাইয়ের, মতোই মূল্যায়ন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK