1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে এনসিপির বিক্ষোভ মিছিল

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১০৮ বার পঠিত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মূখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামরার প্রতিবাদে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে লক্ষ্মীপুর জেলা জাতীয় নাগরিক পার্টির আয়োজনে এই বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সাম্প্রতিক সহিংসতার তীব্র নিন্দা জানান এবং আওয়ামী লীগের বিরুদ্ধে রাষ্ট্রীয় দমন-পীড়নের অভিযোগ তুলে দলটিকে নিষিদ্ধ ঘোষণার জোর দাবি জানান।

উপস্থিত ছিলেন – বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম, যুগ্ম সদস্য সচিব জিহাদুল ইসলাম, ছাত্র প্রতিনিধি আমজাদ, অ্যাডভোকেট শামসুদ্দিন এবং গুলিবিদ্ধ মুরাদসহ আরও অনেকে।

বক্তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করে বলেন, “এই ঘটনার পেছনে কারা জড়িত, তা প্রশাসন ভালোভাবেই জানে। যদি তারা দ্রুত ব্যবস্থা না নেয়, তবে দেশব্যাপী আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে।”

উল্লেখ্য, এনসিপি দেশের দক্ষিণাঞ্চলে গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে সক্রিয় ভূমিকা রেখে চলেছে। হাসনাত আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে দলটির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন এবং সরকারবিরোধী কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে জানা গেছে।

প্রতিবাদ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা এবং সাধারণ জনগণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK