1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

অস্ত্রের চালানসহ চাটখিলের মনির সীতাকুন্ডে গ্রেফতার

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

পুলিশ ৬টি শুটার গান, ১টি একনলা বন্ধুক দেশী রাইফেলসহ চাটখিলের মনির হোসেন (৩৫) নামের এক সন্ত্রাসীকে সীতাকুন্ডে গ্রেফতার করেছে। মনির হোসেন নোয়াখালী জেলার চাটখিলের ২নং রামনারায়নপুর ইউনিয়নের সোবাহানপুর গ্রামের কৃষ্ণার বাড়ীর জয়নাল আবেদীনের ছেলে। সে গতকাল শুক্রবার মাইক্রোবাসে করে অস্ত্র চালনা নিয়ে চট্টগ্রাম থেকে নোয়াখালী আসার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডে বাশবাড়িয়া এলাকায় পুলিশের তল্লাশির সময় অস্ত্র সহ আটক করে। এসময় পুলিশ বরিশালের বন্দর থানার ইছামতি ইউনিয়নের কাঞ্চন ঢালির ছেলে মোঃ মানির (৪৫) কেও আটক করে। গতকাল শনিবার বিকেলে নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেল সংবাদিক সম্মেলন করে এ বিষয়টি নিশ্চিত করেন। অস্ত্র গুলি মহেষখালীতে তৈরি করা হয়। এগুলো বিক্রি এবং সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার জন্য মাইক্রোবাসে করে আনা হচ্ছিল। মনির হোসেন ল²ীপুরের বশিকপুরের শীর্ঘ সন্ত্রাসী আল-আমিন গ্রæপ এবং রামনারায়নপুরের সন্ত্রাসীগুপের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অস্ত্র চালান আটক ও মনির আটকের সংবাদে এলাকার লোকজনের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

মনিরের বাড়ী চাটখিলের দক্ষিণ সীমান্তবার্তী এলাকা। এলাকার রামনারায়নপুর ও খিলপাড়া ইউনিয়ন এবং পাশ^বার্তী এলাকা সমূহে সন্ত্রাসীদের আকড়ায় পরিনত হয়েছে। এলাকার ৮/১০ জন সন্ত্রাসী রয়েছে। এ সব সন্ত্রাসীর ১৫/২০ জনের করে গ্রæপ রয়েছে। রয়েছে ১৫/১৬টি কিশোর গ্যাংগ এদের নিকট রয়েছে বিশাল অস্ত্রের ভান্ডার ও দেশী অস্ত্র সশ্র। এলাকায় একক আধিপত্য বিস্তারের জন্য এ সব অস্ত্র মজুদ করে রেখেছে। এদের একজন অভিভাবক রয়েছে এ এলাকায়। তিনি ল²ীপুর এবং চাটখিলের সন্ত্রাসীদের সমš^য় এবং মাঝে মধ্যে একত্রিত হয়ে গাইড লাইন দিয়ে থাকেন। এলাকায় প্রতিনিয়ত হামলা, ভাংচুর, অপহরণ ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড সংগঠিত হচ্ছে। নাহারখিল গ্রামের যুবদলের নেতা জাবের হোসেনের সংবাদ এখনো পাওয়া যায়নি। পরিবারের অভিযোগ তাকে হত্যা করে লাশ গুম করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। দীর্ঘ ২ মাস অতিবাহিত হওয়ার পরেও এ বিষয় কোন সন্ধান পাওয়া যায়নি। নাহারখিল গ্রামের রুপালী ব্রিক ফিল্ড দাখলেরও অভিযোগ উঠেছে। আইন শৃংক্সখলা বাহিনী এই এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডে নিয়ন্ত্রণে কাজ করলেও নিয়ন্ত্রণে আনতে না পারার অভিযোগ রয়েছে। থানা অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, এলাকায় সস্ত্রাসী গ্রেফতার ও সন্ত্রাসী কর্মকান্ড নিমূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে। ইতি মধ্যে কয়েকজনক গ্রেফতার করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK