1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মদের কারখানায় পুলিশের সহায়তায় স্থানীয়দের অভিযান, আটক ৬

মোঃ আলমগীর মোল্লা
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১১৪ বার পঠিত

মোঃ আলমগীর মোল্লা

গাজীপুরের কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুরে মুচি পট্টিতে এ অভিযান পরিচালনার সময় গর্ত করে মাটির নিচে লুকিয়ে রাখা মদের ড্রাম উদ্ধার করা হয়। এ সময় চোলাই মদ তৈরির সঙ্গে জড়িত ৬জনকে আটক করা হয়। পরে কারখানাটি ধ্বংস করে দেয় স্থানীয়রা।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হরিদেবপুরের মুচি পট্টিতে স্থানীয় বাসিন্দাদের নেতৃত্বে ও কালীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।মদ তৈরির সাথে জড়িত ও সেবনকারীসহ ৬ জনকে আটক করে কালীগঞ্জ থানায় হস্তান্তর করে স্থানীয়রা।

আটকৃতরা হলেন, কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর এলাকার বিকাশ রবি দাসের ছেলে শুভ রবিদাস, অর্জুন বাসকর এর ছেলে কানাই বাসকর ও নিমাই বাসকর, হিরালাল রবিদাস এর ছেলে নিমাই রবিদাস ও নরেশর রবিদাস এবং সুবাস রবিদাস এর ছেলে প্রান্ত রবিদাস।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন জানান, ‘হরিদেবপুর মুচি পট্টিতে স্থানীয় বাসিন্দাদের নেতৃত্বে কালীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় হরিদেবপুর মুচি পট্টির মদ তৈরির কারখানায় অভিযান চালায়। এসময় মাটির নিচ থেকে মদের ড্রাম উদ্ধার করা হয়।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK